"জয় শ্রী রাম" ধ্বনীর মধ্য দিয়ে মালদা জেলার প্রতিটা ব্লকের পাশাপাশি পুরাতন মালদাতেও হয়ে গেল হিন্দু ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সম্মেলন। রবিবার পুরাতন মালদার রামকৃষ্ণপল্লীর পল্লীশ্রী ৮৬ ময়দান থেকে শুরু করে হিন্দু সম্মেলনের মধ্য দিয়ে কালাচাঁদ হিন্দি হাই স্কুল ময়দানে গিয়ে এদিনের এই পরিক্রমা শেষ হয়। এদিনের এই শোভাযাত্রায় যাতে কোনো প্রকারের বাধা বিপত্তি না ঘটে, তার জন্য মতায়ন করা হয়েছে প্রশাসনিক নিরাপত্তাও।
রামভক্ত দীপক বাগচি জানিয়েছেন, এদিন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের সকল মানুষ একত্রিত হয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে, ট্যাবলো সহকারে, একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুরো এলাকা পরিক্রমা করা হয় বলে তিনি জানান৷
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/uepfxrEVtEY